রানীগঞ্জ -: সোমবার সকালে মঙ্গলপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এক ধানবোঝাই লরি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরির চালক ও মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিহার থেকে ধান বোঝাই করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি। চালকের বক্তব্য অনুযায়ী, তার সামনে একটি বালুবোঝাই ট্রাক চলছিল। হঠাৎ সেই গাড়িটি ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফলে লরিটি রাস্তার ডিভাইডারে উঠে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। আহত অবস্থায় লরির চালক ও মালিককে উদ্ধার করা হয়।
চালক জানান, “ভগবানের আশীর্বাদে প্রাণে বেঁচে গিয়েছি। সামান্য চোট লেগেছে। গাড়ির মালিকও সঙ্গে ছিলেন, তাঁরও সামান্য আঘাত লেগেছে।”
লরিটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
February 16, 2026
Rating:

No comments: