Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ধূলার দাপটে অতিষ্ঠ রাণীগঞ্জ! ভারী যান চলাচলের প্রতিবাদে গির্জাপাড়ায় পথ অবরোধ

 


রানীগঞ্জ -: রাণীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া বার্নস ক্লাব ক্রসিং সংলগ্ন পানির ট্যাংকের পাশে দীর্ঘদিন ধরে চরম ধূলা দূষণের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কয়লা, বালু ও স্পঞ্জ আয়রন বোঝাই ভারী ট্রাকের অবাধ যাতায়াতে রাস্তাজুড়ে উড়ছে ধূলার ঝড়। এতে শুধু পথচারীরাই নন, আশেপাশের বাড়ির মানুষজনও চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারী যানবাহনের দৌরাত্ম্যেই বাড়ছে সমস্যা। স্থানীয়দের দাবি, প্রতিদিন কয়লা, বালু ও স্পঞ্জ আয়রন বোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তায় জমে থাকা ধূলা বাতাসে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ধূলা ঘরের ভেতর ঢুকে পড়ছে। নষ্ট হচ্ছে খাবারদাবার ও গৃহস্থালির সামগ্রী। অনেকেই শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন।

পরিস্থিতির প্রতিবাদে শনিবার এলাকাবাসী রাস্তায় নেমে পথ অবরোধ করেন। অবরোধের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের একটাই দাবি— অবিলম্বে ধূলা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাণীগঞ্জ বোরো চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “স্থানীয়দের দাবি অযৌক্তিক নয়। ধূলা দূষণে মানুষ সত্যিই বিপর্যস্ত। খুব শীঘ্রই পরিবহণ মালিক ও বালুঘাট পরিচালনাকারীদের সঙ্গে বৈঠক করে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, নিয়মিত জল ছিটিয়ে ধূলা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ, রাণীগঞ্জ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। তিনিও এলাকাবাসীর দাবিকে সমর্থন জানিয়ে বলেন, “মানুষের স্বাস্থ্য ও পরিবেশের সঙ্গে কোনো আপস করা হবে না। প্রশাসনের উচিত দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া।”

শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন ও বোরো চেয়ারম্যানের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। তবে বাসিন্দাদের স্পষ্ট বার্তা— সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

ধূলার দাপটে অতিষ্ঠ রাণীগঞ্জ! ভারী যান চলাচলের প্রতিবাদে গির্জাপাড়ায় পথ অবরোধ ধূলার দাপটে অতিষ্ঠ রাণীগঞ্জ! ভারী যান চলাচলের প্রতিবাদে গির্জাপাড়ায় পথ অবরোধ Reviewed by Social Tribal News Journalist on February 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.