রানীগঞ্জ -: বীরভূমের দুবরাজপুর থেকে জগন্নাথ ধাম পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ৬০ থেকে ৬৫ জন যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে, রানীগঞ্জ থানার অন্তর্গত বার্নস ক্লাব সংলগ্ন এলাকায়।
বাসচালকের দাবি, হঠাৎ করে বাসের ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত কোনও যাত্রীর গুরুতর ক্ষতি হয়নি। বাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রানীগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। সকল যাত্রীকে নিরাপদে বাস থেকে নামিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
যাত্রীদের বক্তব্য, তাঁরা দুবরাজপুর থেকে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্ক ছড়ায়। যদিও সকলেই নিরাপদ আছেন, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মত তাঁদের।
বাসচালক জানিয়েছেন, গাড়িটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে অন্য বাসের মাধ্যমে যাত্রীদের পুরী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
পুলিশ প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
Reviewed by Social Tribal News Journalist
on
February 18, 2026
Rating:

No comments: