Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সাইবার সচেতনতার বার্তা দিয়ে ১০০ হারানো মোবাইল ফিরিয়ে দিল জামুড়িয়া পুলিশ

 


জামুড়িয়া:  জামুড়িয়া থানার উদ্যোগে থানার সভাগারে মঙ্গলবার ‘ফিরে পাওয়া’ কর্মসূচির আওতায় হারিয়ে যাওয়া একশোটি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

পুলিশ আধিকারিকরা জানান, বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং মোবাইলে সংরক্ষিত থাকে নানা গুরুত্বপূর্ণ তথ্য—পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যসহ একাধিক গোপনীয় ডেটা। ফলে মোবাইল চুরি বা হারিয়ে গেলে সেই তথ্য ভুল হাতে পড়ার আশঙ্কা থাকে, যা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

এদিন পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষকে মোবাইল ব্যবহার ও সংরক্ষণে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁরা বলেন, প্রায়শই মানুষ অভিযোগ করেন যে তাঁরা কোনো অনলাইন লেনদেন করেননি বা সন্দেহজনক লিংকে ক্লিকও করেননি, তবুও সাইবার প্রতারণার শিকার হয়েছেন।

পুলিশের বক্তব্য, অনেক ক্ষেত্রেই অসচেতনতার সুযোগ নিয়েই প্রতারকরা কাজ করে। অবসর সময়ে মোবাইল ব্যবহার করার সময় বিভিন্ন অচেনা লিংক বা প্রলোভনমূলক বিজ্ঞাপনে ক্লিক করার ফলে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়।

তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে মোবাইল ব্যবহারে সচেতনতা বাড়ানোর এবং অজানা লিংক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করে এবং পুলিশ-প্রশাসনের মানবিক ভূমিকার পরিচয় বহন করে।

সাইবার সচেতনতার বার্তা দিয়ে ১০০ হারানো মোবাইল ফিরিয়ে দিল জামুড়িয়া পুলিশ সাইবার সচেতনতার বার্তা দিয়ে ১০০ হারানো মোবাইল ফিরিয়ে দিল জামুড়িয়া পুলিশ Reviewed by Social Tribal News Journalist on February 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.