কাঁকসা -: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল কাঁকসা আবগারি দপ্তর। Indian Railways–এর শাখা Railway Protection Force (আরপিএফ)-এর সহযোগিতায় পরিচালিত এই যৌথ অভিযানে একটি ব্যাগ ভর্তি প্রায় ১৮ লিটার বিয়ার ও সাড়ে চার লিটার বিদেশি মদের বোতল উদ্ধার হয়। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।
আবগারি দপ্তর সূত্রে খবর, অভিযুক্ত যুবক দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিল। আরপিএফ ও আবগারি আধিকারিকদের সন্দেহজনক মনে হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মদের বোতল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেছিল।
উল্লেখ্য, Bihar রাজ্যে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সেই কারণে পশ্চিমবঙ্গ থেকে অবৈধভাবে মদ পাচারের চেষ্টা চলার খবর মিলছে মাঝেমধ্যেই। এই পরিস্থিতিতে পাচার রুখতেই আবগারি দপ্তর ও আরপিএফের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন আবগারি দপ্তরের ওসি দেবমাল্য ভট্টাচার্য, এএসআই মনোজিৎ মালো সহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি দুর্গাপুর স্টেশনের আরপিএফ-এর সাব-ইন্সপেক্টর পবন কুমার, বিবেক কুমার সিং, এএসআই তাপস কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকরাও অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 15, 2026
Rating:

No comments: