Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সাতগ্রাম মোড়ে মৃত্যুর মুখ থেকে রক্ষা, দুই মিনিবাসের ভয়ংকর সংঘর্ষে চাঞ্চল্য


 জামুড়িয়া -: জামুড়িয়া থানা এলাকার সাতগ্রাম ৮ নম্বর মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে সোমবার দুপুরে এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। আসানসোল থেকে রানীগঞ্জ যাওয়ার পথে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী গুরুতর আহত হন।

জানা গেছে, বরাকর থেকে রানীগঞ্জ 

গামী একটি মিনিবাস সাতগ্রাম ৮ নম্বর মোড়ে স্টপেজ থাকায় দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় বরাকর থেকে দুর্গাপুরগামী একটি সুপার এক্সপ্রেস মিনিবাস দ্রুত গতিতে আসছিল। আচমকা রাস্তার সামনে একটি গরু চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিতে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানা ও শ্রীপুর পুলিশ ফাড়ির পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও দুটি মিনিবাসই আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সাতগ্রাম মোড়ে মৃত্যুর মুখ থেকে রক্ষা, দুই মিনিবাসের ভয়ংকর সংঘর্ষে চাঞ্চল্য সাতগ্রাম মোড়ে মৃত্যুর মুখ থেকে রক্ষা, দুই মিনিবাসের ভয়ংকর সংঘর্ষে চাঞ্চল্য Reviewed by Social Tribal News Journalist on February 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.