Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোল জেলা জজ কোর্টে ফের বোমা হুমকি, তীব্র চাঞ্চল্য


 আসানসোল -: বুধবার ফের বোমা বিস্ফোরণের হুমকিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল আসানসোল জেলা কোর্ট চত্বরে। জেলা জজ ও সেশনস কোর্ট প্রাঙ্গণে বোমা রাখা হয়েছে বলে ইমেল মারফত হুমকি আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ও পুলিশ। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।

জেলা জজের দপ্তরে পৌঁছনো একটি ইমেলে দাবি করা হয়, নামাজের পর আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ঘটানো হবে। আদালতকে সরাসরি লক্ষ্যবস্তু করার উল্লেখ থাকায় পরিস্থিতি দ্রুত সংবেদনশীল হয়ে ওঠে। বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়েই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আদালত চত্বরে। বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড এনে প্রতিটি অংশে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের প্রবেশে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়।

ডেপুটি কমিশনার ধ্রুব দাস ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ নজরদারি চালান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমেলটি কোয়েম্বাটুর থেকে পাঠানো হয়েছে এবং একটি পাকিস্তানি সংগঠনের নামে তা পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। নামাজের পর বিস্ফোরণের সতর্কবার্তা দেওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

ইমেলের প্রযুক্তিগত উৎস, আইপি ট্র্যাকিং এবং সম্ভাব্য নেটওয়ার্ক যাচাই করতে সাইবার সেল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে ইঙ্গিত, ভুয়ো পরিচয় ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়ানো হয়েছে। প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ এবং সন্দেহজনক ব্যক্তিদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বস্তু উদ্ধারের সরকারি নিশ্চিত তথ্য মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

আসানসোল জেলা জজ কোর্টে ফের বোমা হুমকি, তীব্র চাঞ্চল্য আসানসোল জেলা জজ কোর্টে ফের বোমা হুমকি, তীব্র চাঞ্চল্য Reviewed by Social Tribal News Journalist on February 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.