Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দোলের আগে সম্প্রীতির বার্তা, জামুড়িয়া থানায় শান্তি-সভা

 



নিজস্ব প্রতিবেদক,জামুড়িয়া -: দোল উৎসবের প্রাক্কালে সম্প্রীতি ও শান্তির বার্তা তুলে ধরতে উদ্যোগী হলো জামুড়িয়া থানার পুলিশ প্রশাসন। রঙের উৎসবকে সামনে রেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর অন্তর্গত জামুড়িয়া থানার প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হলো এক শান্তি-সভা।

সভায় উপস্থিত ছিলেন জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর, মেয়র পারিষদ সুব্রত অধিকারী, জামুড়িয়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ কুমার হাতি, কেন্দা ফাঁড়ির ইনচার্জ মদন মোহন দত্ত, চুরুলিয়া ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গ্যান ও শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেহরাজ আনসারী। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ নানা ধর্ম-বর্ণের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোল উপলক্ষে যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের তরফে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও পরামর্শ তুলে ধরা হয়। সকলকে আইন মেনে, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়।

মেয়র পারিষদ সুব্রত অধিকারী বলেন,“দোল আনন্দের উৎসব। আমরা চাই, জামুড়িয়ার প্রতিটি মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব উদ্‌যাপন করুন। প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে, তবে সাধারণ মানুষের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা একসুরে বলেন, দোল শুধু রঙের উৎসব নয়—এটি মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের বন্ধনের উৎসব। ভেদাভেদ ভুলে একসঙ্গে উৎসব পালনই হোক মূল বার্তা।

শান্তি-সভা ঘিরে এদিন থানার প্রাঙ্গণে ছিল সম্প্রীতির আবহ। উৎসবের আগে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গিয়েছে।

দোলের আগে সম্প্রীতির বার্তা, জামুড়িয়া থানায় শান্তি-সভা দোলের আগে সম্প্রীতির বার্তা, জামুড়িয়া থানায় শান্তি-সভা Reviewed by Social Tribal News Journalist on February 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.