জামুড়িয়া -: বোগড়া সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন এক যুবক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবক তাঁর বাবা-মাকে মোটরসাইকেলে নিয়ে চাঁদা থেকে নর্থ সিয়াড়সোল কোলিয়ারির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বোগড়া এলাকায় পৌঁছতেই একটি দ্রুতগতির বড় গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের বাবা ও মায়ের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। আহত যুবকের দাবি, ঘাতক গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হলেও সেটি দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতাল। মৃত দু’জনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ১৯ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তাঁদের দাবি, কাজ দ্রুত সম্পন্ন না হওয়ার কারণেই বোগড়া সংলগ্ন এলাকায় বারংবার দুর্ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 26, 2026
Rating:


No comments: