Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কুলটিতে ৩ কোটি টাকার বিশাল জলাধারের শিলান্যাস, উপকৃত হবেন একাধিক ওয়ার্ডের বাসিন্দারা

 


আসানসোল -: রবিবার কুলটির ৭০ নম্বর ওয়ার্ডের খিলান ধাওড়া এলাকার ভগৎ সিং পার্কে আমরূদ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ৫৯ লক্ষ ১০ হাজার টাকার ব্যয়ে নির্মীয়মাণ একটি বিশাল পানীয় জলের ট্যাঙ্কের শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ-র সহ-সভাপতি উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় নেতৃত্ব।

জানা গেছে, নির্মীয়মাণ এই আধুনিক জলাধারের ধারণক্ষমতা হবে প্রায় ১,৭৭০ কিউবিক লিটার। কেন্দুয়া বাজার সংলগ্ন খিলান ধাওড়ায় তৈরি হওয়া এই জল ট্যাঙ্ক থেকে ৭০, ৬৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে নিয়মিত পানীয় জলের সরবরাহ করা হবে।

প্রকল্পটি সম্পূর্ণ হলে খিলান ধোড়া, ১২ নম্বর লোকো লাইন, কেন্দুয়া বাজার, ৬ নম্বর গেট, রাঁচিগ্রাম, মাজিদিয়া পার্ক, ইটভাটা, মিশ্রি পাড়া, স্টার চেম্বার, উড়িয়া পাড়া, হাঁড়ি পাড়া, সরস্বতী মন্দিরসহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূরীকরণে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, কুলটির মানুষ সবসময় সরকারের পাশে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন বিনামূল্যে রেশন ও লক্ষ্মীর ভাণ্ডারসহ একাধিক সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। সকল জাতি ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমানভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কাঞ্চন রায়, কুলটি ব্লক-২ যুব সভাপতি অমিত যাদব, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওকিল দাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের মতে, এই জলাধার নির্মাণ সম্পূর্ণ হলে কুলটি এলাকার জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় একটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে। উন্নয়নের এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই উৎসাহ ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে।

কুলটিতে ৩ কোটি টাকার বিশাল জলাধারের শিলান্যাস, উপকৃত হবেন একাধিক ওয়ার্ডের বাসিন্দারা কুলটিতে ৩ কোটি টাকার বিশাল জলাধারের শিলান্যাস, উপকৃত হবেন একাধিক ওয়ার্ডের বাসিন্দারা Reviewed by Social Tribal News Journalist on February 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.