Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিতে বাড়ি বাড়ি পৌঁছলেন অগ্নিমিত্রা পাল, শাসক দলের ব্যর্থতার বিরুদ্ধে বিকল্প উন্নয়নের বার্তা

 


রানীগঞ্জ -: ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যেই বাড়ি বাড়ি পৌঁছলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। সোমবার নতুন এগারা এলাকার মন্ডল ৪, বুথ ২৬৭-এ বাড়ি বাড়ি গিয়ে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এই কর্মসূচির মাধ্যমে তিনি মানুষের চাহিদা, প্রাপ্তি ও প্রত্যাশার কথা সরাসরি শোনেন এবং এলাকার বাস্তব সমস্যাগুলি কাছ থেকে বোঝার চেষ্টা করেন। অগ্নিমিত্রা পাল জানান, প্রতিটি পরিবারে পৌঁছে মানুষের সমস্যাকে অনুভব করাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকারে অটল রয়েছেন বলে জানান তিনি।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অগ্নিমিত্রা পাল আরও বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের ব্যর্থতা আজ স্পষ্ট। আগামী দিনে মানুষ যদি বিজেপির উপর আস্থা রাখেন, তবে তাঁদের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে। বিকল্প উন্নয়নের পথ দেখাতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিতে বাড়ি বাড়ি পৌঁছলেন অগ্নিমিত্রা পাল, শাসক দলের ব্যর্থতার বিরুদ্ধে বিকল্প উন্নয়নের বার্তা ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিতে বাড়ি বাড়ি পৌঁছলেন অগ্নিমিত্রা পাল, শাসক দলের ব্যর্থতার বিরুদ্ধে বিকল্প উন্নয়নের বার্তা Reviewed by Social Tribal News Journalist on February 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.