Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অন্ডাল বিডিও অফিসে উপচে পড়া ভিড়, যুব সাথী ও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধা নিতে হাজারো মানুষের ঢল


 অন্ডাল -: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লক বিডিও অফিস চত্বরে বুধবার সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প যুব সাথী ও লক্ষ্মী ভান্ডারের সুবিধা নিতে বহু মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পায়।

তীব্র রোদ ও দীর্ঘ অপেক্ষার কথা মাথায় রেখে এগিয়ে আসে যুব তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূলের সভাপতি পার্থ দেবাশিসের নেতৃত্বে কর্মীরা লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা জল ও বাতাসা বিতরণ করেন, যাতে অপেক্ষার সময় কেউ অসুবিধায় না পড়েন। পার্থ দেবাশিস নিজে উপস্থিত থেকে পুরো ব্যবস্থার তদারকি করেন।

তিনি বলেন, মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা নিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে এই প্রকল্পগুলির প্রতি সাধারণ মানুষের আস্থা কতটা বেড়েছে। তাদের একমাত্র লক্ষ্য হলো যাতে কোনও মানুষ অসুবিধার সম্মুখীন না হন এবং প্রত্যেক উপযুক্ত ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পান। যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকতে প্রস্তুত বলেও তিনি জানান।

এদিন অন্ডাল ব্লকের সভাপতি কালু বরণ মণ্ডলও উপস্থিত ছিলেন। তিনিও নিজ হাতে জল ও বাতাসা বিতরণ করেন এবং শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন। কর্মীরা বিশেষভাবে প্রবীণ ও মহিলাদের অগ্রাধিকার দিয়ে সহায়তা করেন।

পার্থ দেবাশিস স্পষ্টভাবে জানান, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, সম্পূর্ণভাবে মানবিক উদ্যোগ। তারা রাজনীতি করতে নয়, মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। শেষ ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিডিও অফিসে এদিনের বিপুল ভিড় ইঙ্গিত দেয় যে যুব সাথী ও লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ও বিশ্বাস ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করে এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকে।

অন্ডাল বিডিও অফিসে উপচে পড়া ভিড়, যুব সাথী ও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধা নিতে হাজারো মানুষের ঢল অন্ডাল বিডিও অফিসে উপচে পড়া ভিড়, যুব সাথী ও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধা নিতে হাজারো মানুষের ঢল Reviewed by Social Tribal News Journalist on February 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.