রূপনারায়ানপুর -: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণায় খুশির জোয়ার বইছে রাজ্যের মহিলাদের মধ্যে। সেই আনন্দের রেশেই শুক্রবার রূপনারায়ানপুরের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিন ব্লকের বিভিন্ন এলাকার তৃণমূল সমর্থক মহিলারা একত্রিত হয়ে আবীর খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমানকে আবীর লাগিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান মহিলারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায়। তিনি বলেন,
“এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এক নতুন আশার দিশা দেখিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধির ফলে রাজ্যের সাধারণ পরিবারের মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। তাই আজ এই আনন্দ উদযাপন।”
মহিলাদের এই স্বতঃস্ফূর্ত আনন্দোৎসব ঘিরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সারাদিনই ছিল উৎসবের আমেজ।
Reviewed by Social Tribal News Journalist
on
February 06, 2026
Rating:

No comments: