Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মলয় ঘটকের উদ্যোগে ও জামুড়িয়া বিধায়কের প্রচেষ্টায় তপসীতে রাজ্য বীমা চিকিৎসালয়— শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ

 


জামুড়িয়া -: পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের উদ্যোগে এবং জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং এর নিরলস প্রচেষ্টায় শ্রমিক স্বার্থে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের অধীন “কর্মচারী রাজ্য বীমা (চিকিৎসা সুবিধা) প্রকল্প”-এর আওতায় জামুড়িয়া রাজ্য বীমা চিকিৎসালয় চালু হতে চলেছে।

এই রাজ্য বীমা চিকিৎসালয়টি স্থাপিত হচ্ছে পশ্চিম বর্ধমানের ভূতবাংলা, তপসী, এলাকায়। এর মাধ্যমে জামুড়িয়া ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের শ্রমিক ও তাঁদের পরিবার আধুনিক ও মানসম্মত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

শিল্পনগরী জামুড়িয়ায় বিপুল সংখ্যক শ্রমিক বিভিন্ন কারখানা ও খনিতে কর্মরত। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ রাজ্য বীমা চিকিৎসালয়ের দাবি ছিল। সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে আসায় শ্রমিক মহলে ব্যাপক খুশি ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মতে, এই চিকিৎসালয় চালু হলে সাধারণ শ্রমিকদের আর দূরবর্তী এলাকায় চিকিৎসার জন্য ছুটতে হবে না। সময় ও খরচ—দু’টিই বাঁচবে, পাশাপাশি জরুরি চিকিৎসা পরিষেবা হাতের কাছেই মিলবে।

সামগ্রিকভাবে বলা যায়, রাজ্য সরকারের শ্রমিকবান্ধব নীতিরই প্রতিফলন এই জামুড়িয়া রাজ্য বীমা চিকিৎসালয়। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

মলয় ঘটকের উদ্যোগে ও জামুড়িয়া বিধায়কের প্রচেষ্টায় তপসীতে রাজ্য বীমা চিকিৎসালয়— শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ মলয় ঘটকের উদ্যোগে ও জামুড়িয়া বিধায়কের প্রচেষ্টায় তপসীতে রাজ্য বীমা চিকিৎসালয়— শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ Reviewed by Social Tribal News Journalist on February 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.