Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিম্নমানের নির্মাণের অভিযোগে হীরাপুরের বরথল ফ্রি প্রাইমারি স্কুলে কাজ বন্ধ

 


আসানসোল -: হীরাপুর সার্কেলের অন্তর্গত বরথল ফ্রি প্রাইমারি স্কুলে চলতে থাকা নির্মাণকাজ বুধবার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, স্কুল ভবনের নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের মান অত্যন্ত খারাপ।

স্থানীয়দের দাবি, যথাযথ নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। ইলেকট্রিকের তার লাগানোর আগেই ভবনের রং করা হয়েছে। শ্রেণিকক্ষের দরজাগুলিও সঠিকভাবে বসানো হয়নি। এমনকি ভবনে প্রয়োজনীয় রেলিং পর্যন্ত নেই, যার ফলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতেই ক্ষুব্ধ বাসিন্দারা নির্মাণকাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সব‍্যসাচী মুখার্জি বলেন, নির্মাণকাজ সঠিকভাবে হচ্ছে কি না তা তাঁর জানা নেই। তবে স্থানীয়রা যখন অভিযোগ তুলেছেন, তখন প্রধান শিক্ষক হিসেবে তাঁদের উদ্বেগকে সম্মান জানানো তাঁর দায়িত্ব। তিনি জানান, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার একদিনও কাজ পরিদর্শনে আসেননি। ফলে ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ করছেন এবং তাতেই সমস্যার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। তবে একইভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে তিনি বাধ্য হয়ে বিষয়টি উচ্চমহলে জানাবেন।

স্থানীয়দের দাবি, দ্রুত সঠিক তদন্ত করে মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে হবে, যাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে কোনো আপস না হয়।

নিম্নমানের নির্মাণের অভিযোগে হীরাপুরের বরথল ফ্রি প্রাইমারি স্কুলে কাজ বন্ধ নিম্নমানের নির্মাণের অভিযোগে হীরাপুরের বরথল ফ্রি প্রাইমারি স্কুলে কাজ বন্ধ Reviewed by Social Tribal News Journalist on February 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.