Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানিগঞ্জে সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার, ফের শুরু হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ

 


রানিগঞ্জ -: গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা কর্মবিরতিতে ছিলেন। এর জেরে রানিগঞ্জ পুরনিগম এলাকার প্রায় সমস্ত ওয়ার্ডেই জমে উঠেছিল আবর্জনার পাহাড়। রাস্তার ধারে ধারে কচুরিপানা ও নোংরা আবর্জনা জমে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় বুধবার সাফাই কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রানিগঞ্জ বরো চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা। বৈঠকে কর্মীদের বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই মাস সময় চাওয়া হয়েছে বলে জানান তিনি।

বরো চেয়ারম্যান আরও জানান, সাফাই কর্মীদের বকেয়া ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ড ইতিমধ্যেই তাঁদের নিজ নিজ অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। বৈঠকের পর তিনি ঘোষণা করেন, সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং আগামী দিন থেকেই রানিগঞ্জে ফের নিয়মিত সাফাইয়ের কাজ শুরু হবে।

তিনি স্বীকার করেন, সাফাই কাজ বন্ধ থাকায় এলাকার মানুষকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তবে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই ধর্মঘটের পেছনে বিরোধী দলগুলোর ষড়যন্ত্র রয়েছে, যদিও তাতে কোনও প্রভাব পড়বে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে মুজাম্মিল শাহজাদা বলেন, বাংলার মানুষ তাঁর পাশেই রয়েছে। এই সময় তিনি স্লোগান দেন—

“যতোই করো হামলা, এবার জিতবে বাংলা।”

অন্যদিকে, বিজেপি নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. বিজন মুখোপাধ্যায় সাফাই কর্মীদের দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন সাফাই কাজ বন্ধ থাকলে এলাকার স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। তাই পুরনিগমের উচিত কর্মীদের ন্যায্য দাবিগুলির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া।

রানিগঞ্জে সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার, ফের শুরু হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ রানিগঞ্জে সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার, ফের শুরু হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ Reviewed by Social Tribal News Journalist on February 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.