রাণীগঞ্জ -: রাণীগঞ্জের চাঁদ মারিডাঙ্গা ও হালদি ফ্যাক্টরি রোড এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় বড় সাফল্য পেল রাণীগঞ্জ থানার পুলিশ। বুধবার থানার পক্ষ থেকে জানানো হয়, ফাঁকা বাড়ি লক্ষ্য করে এই দুই চুরির ঘটনা ঘটায় বাঁকুড়া জেলার কেতারডাঙ্গা এলাকার আশ্রমপাড়া এলাকার তিন দাগি অভিযুক্ত।
ঘটনার পর রাণীগঞ্জ থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে থানার দুই অফিসার প্রীতম পাল ও পারভেজ আলম বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং অভিযুক্তদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেন। প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি চিহ্নিত করে পুলিশ অন্ডাল পর্যন্ত পৌঁছে যায়।
অবশেষে অন্ডাল এলাকায় একটি মালগাড়ির উপরে লুকিয়ে থাকা অবস্থায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শামীম মণ্ডল, তাজ মহম্মদ খান ও রফিক খান। তারা সকলেই বাঁকুড়া জেলার বাসিন্দা এবং সেখানে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম রুপো, ৫০ গ্রাম সোনা এবং কয়েক হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 12, 2026
Rating:

No comments: