পুরুলিয়া -: মহারাষ্ট্রের পুণেতে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে পুরুলিয়ার বাসিন্দা প্রবাসী শ্রমিক সুখেন মাহাতোর নির্মম মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার বাঁধডিহ গ্রামে পৌঁছে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে দল। ন্যায়বিচার না মিললে মহারাষ্ট্রে প্রতিনিধি দল পাঠানো হবে বলেও তিনি জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবেন যাতে মৃতের পরিবারের সদস্যদের রাজ্যে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই কঠিন সময়ে তারা নিহতের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
পুণেতে বাংলা বলায় প্রবাসী শ্রমিকের মৃত্যু, পুরুলিয়ায় পরিবারের পাশে অভিষেক
Reviewed by Social Tribal News Journalist
on
February 13, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
February 13, 2026
Rating:

No comments: