Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোটের আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকে রুট মার্চে কড়া নজরদারি


 নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান -: নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও তার আগেই পশ্চিম বর্ধমান জেলায় পৌঁছে গেল এক কোম্পানি করে আধা-সেনা বাহিনী। শনিবার সন্ধ্যায় ডানকুনি থেকে রওনা দিয়ে বাহিনী প্রথমে আসানসোল ও দুর্গাপুরে পৌঁছায়। পরে জেলা পুলিশের আধিকারিকরা তাঁদের জেলার বিভিন্ন থানায় নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর এই মোতায়েনকে প্রশাসনের তরফে অগ্রিম নিরাপত্তা প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

রবিবার থেকেই জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শুরু হবে রুট মার্চ। প্রশাসন জানিয়েছে, আসন্ন দোলযাত্রা ও হোলি উৎসবকে সামনে রেখেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। উৎসব ও নির্বাচন—দু’য়ের কথা মাথায় রেখেই এই বিশেষ নজরদারি চালানো হবে।

এদিকে, প্রার্থী তালিকা এখনও প্রকাশ না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ইতিমধ্যেই দেওয়াল লিখন ও প্রচার শুরু করে দিয়েছেন। ফলে রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়ছে জেলাজুড়ে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। প্রশাসনও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা, তবে তার আগেই পশ্চিম বর্ধমানে নিরাপত্তা বলয় আরও মজবুত হচ্ছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

ভোটের আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকে রুট মার্চে কড়া নজরদারি ভোটের আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকে রুট মার্চে কড়া নজরদারি Reviewed by Social Tribal News Journalist on February 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.