Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কয়লা কেলেঙ্কারি ঘিরে আসানসোল–দুর্গাপুর জুড়ে ইডির তাণ্ডব, একাধিক এলাকায় একযোগে রেইড

 



জামুড়িয়া -: কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মঙ্গলবার সকাল থেকেই টানা অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জামুড়িয়া, পাণ্ডবেশ্বর সহ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে ইডির রেইড শুরু হতেই গোটা শিল্পাঞ্চল জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সন্দেহজনক ঠিকানায় হানা দেয় ইডির দল। এর মধ্যেই রাজেশ বনসল নামে এক ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন তাঁর বাড়ি থেকে বস্তাবন্দি নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে জানা গেলেও, এই বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।

ইডির এই হঠাৎ তৎপরতার খবর ছড়িয়ে পড়তেই কয়লা মাফিয়াদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যেসব এলাকায় অভিযান চলছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসনও তৎপর হয়ে উঠেছে।

জানা গেছে, এই অভিযানে অবৈধ কয়লা উত্তোলন, পরিবহণ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বেআইনি অর্থের লেনদেন এবং তার গতিপথ নিয়ে ইডির তদন্তকারীদের নজর রয়েছে।

এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ইডির এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত এই ধরনের তদন্ত আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এই মুহূর্তে ইডির অভিযান অব্যাহত রয়েছে। গোটা রাজ্য এখন তাকিয়ে রয়েছে এই তদন্তের দিকে। আগামী দিনে কয়লা কেলেঙ্কারি নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য ও বড় পদক্ষেপ সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কয়লা কেলেঙ্কারি ঘিরে আসানসোল–দুর্গাপুর জুড়ে ইডির তাণ্ডব, একাধিক এলাকায় একযোগে রেইড কয়লা কেলেঙ্কারি ঘিরে আসানসোল–দুর্গাপুর জুড়ে ইডির তাণ্ডব, একাধিক এলাকায় একযোগে রেইড Reviewed by Social Tribal News Journalist on February 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.