Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপির প্রচার জোরদার, জনসংযোগে অগ্নিমিত্রা পাল

 



রানীগঞ্জ -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রচারযুদ্ধে নেমেছে বিজেপি। দলীয় জয়ের লক্ষ্যে বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অগ্নিমিত্রা পাল ‘পাড়ায় পাড়ায় দিদি ভাই’ নামে প্রচার অভিযান চালাচ্ছেন। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন, তাঁদের সমস্যা শুনছেন এবং বিজেপি সরকার গঠিত হলে সেগুলির সমাধানের আশ্বাস দিচ্ছেন।

শুক্রবার রাণীগঞ্জের এগারা এলাকায় এক জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং বিজেপির জনমুখী প্রকল্পগুলির কথা জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, জনসংযোগে গিয়ে প্রায় সব জায়গাতেই দুটি প্রধান সমস্যা উঠে আসছে—পানীয় জলের সংকট ও বেকারত্ব। তাঁর বক্তব্য, “যুব সমাজ ভাতা নয়, চাকরি চায়।” তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রায় সব দফতরেই দুর্নীতি চলছে এবং যুবকদের চাকরির পরিবর্তে ভাতা দিয়ে ভুল বোঝানো হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পানীয় জলের সমস্যার দূরত্ব সমাধান হবে বলেও তিনি দাবি করেন।

আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপির প্রচার জোরদার, জনসংযোগে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপির প্রচার জোরদার, জনসংযোগে অগ্নিমিত্রা পাল Reviewed by Social Tribal News Journalist on February 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.