Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মাধ্যমিক পরীক্ষায় কড়া নজর পর্ষদ সভাপতির বীরভূম থেকে বর্ধমান—একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে খতিয়ে দেখলেন ড. রামানুজ গাঙ্গুলী

 


কাঁকসা -: মাধ্যমিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতে শনিবার রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বের হন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলী। এদিন তিনি প্রথমে বীরভূম জেলার একাধিক বিদ্যালয় পরিদর্শন করার পর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকায় পৌঁছন।

কাঁকসায় পর্যায়ক্রমে তিনি পিয়ারীগঞ্জ চারুচন্দ্র উচ্চ বিদ্যালয়, কাঁকসা উচ্চ বিদ্যালয়, পানাগড় বাজার উচ্চ বিদ্যালয় ও পানাগড় বাজার হিন্দি হাই স্কুল—এই চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তারা।

“এখনও পর্যন্ত কোথাও বড় অভিযোগ নেই”

পানাগড় বাজার হিন্দি হাই স্কুল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি জানান,

“এবছর রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত কোথাও কোনো বড় সমস্যা বা অভিযোগ পাওয়া যায়নি।”

তবে তিনি স্বীকার করেন, পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নেমবোর্ড সংক্রান্ত অভিযোগ পরিচালন সমিতির নজরে আনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আঝাপুর হাই স্কুলে পরিস্থিতি এখন স্বাভাবিক

পূর্ব বর্ধমান জেলার আঝাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে যে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল, তা বর্তমানে মিটে গেছে বলেও জানান ড. গাঙ্গুলী। তাঁর দাবি, ওই বিদ্যালয়েও এখন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে।

তিনি আরও বলেন, পরীক্ষার দিনগুলিতে তিনি নিজেই জেলা ধরে ধরে পরিদর্শনে বের হচ্ছেন, যাতে পরীক্ষার স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় থাকে।

ছাত্রী সংখ্যা বাড়ছে, স্কুলছুট কমছে

এদিন পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পর্ষদের কনভেনার রাজিব মুখার্জি জানান, প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সরকারের কন্যাশ্রী ও সবুজশ্রী প্রকল্পের ফলে ছাত্রীদের স্কুলমুখী হওয়ার প্রবণতা বেড়েছে। এর ফলে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি স্কুলছুট ছাত্রীদের সংখ্যাও কমেছে।

পরিদর্শনে সন্তুষ্ট জেলা প্রশাসন

জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সৌমেন চন্দ্র লাহা জানান, পর্ষদ সভাপতির পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়,

পশ্চিম বর্ধমান জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোথাও কোনো সমস্যা দেখা যায়নি। প্রশাসন ও পর্ষদের আধিকারিকরা সর্বদা সজাগ রয়েছেন এবং পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাধ্যমিক পরীক্ষায় কড়া নজর পর্ষদ সভাপতির বীরভূম থেকে বর্ধমান—একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে খতিয়ে দেখলেন ড. রামানুজ গাঙ্গুলী মাধ্যমিক পরীক্ষায় কড়া নজর পর্ষদ সভাপতির বীরভূম থেকে বর্ধমান—একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে খতিয়ে দেখলেন ড. রামানুজ গাঙ্গুলী Reviewed by Social Tribal News Journalist on February 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.