Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আমড়াসোতায় পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

 



রানীগঞ্জ -: দীর্ঘ ছয় মাস ধরে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগে শনিবার রানীগঞ্জ থানার অন্তর্গত আমড়াসোতা ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার গ্রামবাসীরা যৌথভাবে আমড়াসোতা সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধে পুরুষ ও মহিলারা সক্রিয়ভাবে অংশ নেন।

স্থানীয়দের দাবি, গত ছয় মাস ধরে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, শুধু আশ্বাসই মিলেছে। বাধ্য হয়েই তাঁরা এদিন জাতীয় সড়ক অবরোধের পথ বেছে নেন বলে জানান।

অবরোধের জেরে ১৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে। উত্তেজিত এলাকাবাসী বেশ কিছুক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনী। সঙ্গে উপস্থিত হন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত সিং।

কাউন্সিলর রঞ্জিত সিং জানান, বর্তমানে পি এইচ ই-র জল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কর্পোরেশনের পক্ষ থেকে আপাতত দুটি জল ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকায় জনসংখ্যা বেশি হওয়ায় দুটি ট্যাঙ্কার যথেষ্ট নয়, ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টি কর্পোরেশনকে জানানো হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই দ্রুত পাইপলাইন বসিয়ে নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রশাসনের আশ্বাসে বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এলাকার বাসিন্দা শুভ মন্ডল বলেন, পানীয় জলের অভাবে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্থায়ী জল সরবরাহের ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।


আমড়াসোতায় পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আমড়াসোতায় পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার Reviewed by Social Tribal News Journalist on February 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.