Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপি সাংসদের

 


আসানসোল -: আসানসোলের নর্থ ধাধকা এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং জগন্নাথ সরকার।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে চলমান বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে এদিন মুখ খোলেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার সময় কিছু জেলা প্রশাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, তা স্বাগতযোগ্য পদক্ষেপ।

তার অভিযোগ, এসআইআর চলাকালীন কিছু ইআরও ও এএইআরও আধিকারিকের গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের ফলে পুরো প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এমনকি অবৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করার ক্ষেত্রেও প্রশাসনের একাংশের মদত রয়েছে বলে তিনি দাবি করেন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি উপেক্ষা করেই এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সাংসদের বক্তব্য, পরিস্থিতি সুষ্ঠু করতে প্রয়োজনে রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা জারি করা উচিত। তবেই এসআইআর প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন তিনি।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের সমস্ত বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং মৃত ব্যক্তি, অবৈধ অনুপ্রবেশকারী ও অযোগ্য ভোটারদের নাম দ্রুত বাদ দেওয়া হোক।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব জেলার চারটি বিধানসভা কেন্দ্র— জামুড়িয়া, রানিগঞ্জ, বারাবনি ও আসানসোল উত্তর— এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করে। দলীয় নেতাদের দাবি, খুব শীঘ্রই আরও কিছু আধিকারিকের নাম প্রকাশ্যে আসবে এবং নির্বাচন কমিশন তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে।

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপি সাংসদের এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপি সাংসদের Reviewed by Social Tribal News Journalist on February 16, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.