Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অবতরণ দিবসে শিক্ষাসামগ্রী বিতরণ: আসানসোলে অক্ষর ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ শিশুর মুখে হাসি

 


আসানসোল -: বিহঙ্গম যোগ প্রতিষ্ঠান-এর ছত্রছায়ায় পরিচালিত অক্ষর ফাউন্ডেশন প্রতি বছরের মতো এ বছরও সন্ত প্রবর শ্রী বিজ্ঞান দেব জি মহারাজ-এর পুত্র সন্ত শ্রী অক্ষর দেব জি মহারাজ-এর অবতরণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করে। ২৫ ফেব্রুয়ারি এই বিশেষ দিনে দেশ-বিদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দরিদ্র ও প্রয়োজনীয় শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

রাজ্যের শিলিগুড়ি, দার্জিলিং, বীরভূম, নদিয়া, বর্ধমান, কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলায় এদিন কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসেবে শুক্রবার পশ্চিম বর্ধমানের বার্নপুরের রাধানগর রেলগেট খাটাল এলাকায় চেতু মণ্ডল ও সীতা দেবীর বাড়িতে ২৫ জন শিশুর হাতে ব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং মিষ্টি তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহার্ষি সদগুরু সদাফলদেব নিঘা আশ্রম-এর মাতৃশক্তির জেলা প্রধান সীমা দেবী। জাতীয় প্রচারক আলোক সাহা ও তাঁর ধর্মপত্নী, স্বর্বেদ গ্রন্থের বাংলা ভাষ্যকার রীতা সাহা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও মানবসেবা মূলক কর্মকাণ্ডের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সদগুরুর মহিমা ও মানবকল্যাণের বার্তা উপস্থিত সকলের কাছে পৌঁছে দেন।

অনুষ্ঠানে বিহঙ্গম যোগ প্রতিষ্ঠানের শিষ্য পার্বতী দেবী, চুন্নি দেবী, অঞ্জু দেবী, সরস্বতী দেবী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অবতরণ দিবসে এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে এবং শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

অবতরণ দিবসে শিক্ষাসামগ্রী বিতরণ: আসানসোলে অক্ষর ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ শিশুর মুখে হাসি অবতরণ দিবসে শিক্ষাসামগ্রী বিতরণ: আসানসোলে অক্ষর ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ শিশুর মুখে হাসি Reviewed by Social Tribal News Journalist on February 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.