সোমবার ট্রাফিক এসিপি বিশ্বজিৎ সাহা-র নেতৃত্বে আসানসোলের মুরগাসাল এলাকায় মোটরসাইকেলের স্পেয়ার পার্টসের দুটি দোকানে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে একাধিক মডিফায়েড সাইলেন্সার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
এই প্রসঙ্গে এসিপি বিশ্বজিৎ সাহা জানান, মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান অনেকদিন ধরেই চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অভিযানের সময় সংশ্লিষ্ট দুই দোকানের মালিক পুলিশকে সহযোগিতা করেছেন এবং নিজেরাই মডিফায়েড সাইলেন্সার ট্রাফিক বিভাগের হাতে তুলে দিয়েছেন।
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
February 23, 2026
Rating:


No comments: