Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

উড়ো ই মেলে বোমা আতঙ্কে রাজ্যজুড়ে চাঞ্চল্য কলকাতা থেকে আসানসোল দুর্গাপুর চুঁচুড়া মুর্শিদাবাদ আদালতে তল্লাশি, মেলেনি বিস্ফোরক

 



আসানসোল -: মঙ্গলবার সকাল থেকে রাজ্যের একাধিক আদালতে উড়ো ই মেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। কলকাতার নগর ও দায়রা আদালত সহ পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর আদালত, হুগলির চুঁচুড়া আদালত এবং মুর্শিদাবাদ জেলা আদালতে একযোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সকাল প্রায় ১১টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারক দেবপ্রসাদ নাথের কাছে একটি ই মেল আসে। সেখানে দাবি করা হয় আদালত চত্বরে বোমা রাখা হয়েছে এবং দুপুর ১টার মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসন তৎপর হয়ে ওঠে। আদালত চত্বর খালি করে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি শুরু হয়। আসানসোলের পাশাপাশি দুর্গাপুর আদালত চত্বরেও চলে ব্যাপক তল্লাশি।

একই সময়ে একটি জামিন মামলার শুনানির মাঝেই বিচারক এজলাসে হুমকির কথা জানান বলে জানান আইনজীবী শেখর কুন্ডু। মুহূর্তের মধ্যে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান।

হুগলির চুঁচুড়া আদালতেও একই ধরনের হুমকি ই মেল পৌঁছয়। সেখানে আরডিএক্স বিস্ফোরণের উল্লেখ ছিল বলে সূত্রের খবর। দ্রুত স্পেশ্যাল ব্রাঞ্চ ও স্থানীয় থানার পুলিশ আদালতে পৌঁছে প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালায়। মুর্শিদাবাদ জেলা আদালতেও নিরাপত্তা বাড়ানো হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক মেলেনি।

সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বিচারকদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেন। রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত এবং কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। হুমকি ই মেলের উৎস খুঁজে বের করতে সাইবার সেল তদন্ত শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে ভয় ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের উড়ো মেল পাঠানো হয়েছে। তবে ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রতিটি আদালত চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে। কে বা কারা এই হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যজুড়ে আতঙ্ক তৈরি হলেও আপাতত স্বস্তির খবর, কোথাও কোনও বিস্ফোরক মেলেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


উড়ো ই মেলে বোমা আতঙ্কে রাজ্যজুড়ে চাঞ্চল্য কলকাতা থেকে আসানসোল দুর্গাপুর চুঁচুড়া মুর্শিদাবাদ আদালতে তল্লাশি, মেলেনি বিস্ফোরক উড়ো ই মেলে বোমা আতঙ্কে রাজ্যজুড়ে চাঞ্চল্য কলকাতা থেকে আসানসোল দুর্গাপুর চুঁচুড়া মুর্শিদাবাদ আদালতে তল্লাশি, মেলেনি বিস্ফোরক Reviewed by Social Tribal News Journalist on February 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.