Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পাণ্ডবেশ্বরে উন্নয়নের আরেক ধাপ গৌরবাজারে ১.৩৯ কোটি টাকার ঢালাই রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

 



নিজস্ব সংবাদদাতা,পাণ্ডবেশ্বর -: পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ফের উন্নয়নের জোয়ার। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হলো মঙ্গলবার। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থেকে কল্যানেশ্বরী মণ্ডপ হয়ে বাবুপাড়া দুর্গা মণ্ডপ পর্যন্ত নির্মিতব্য এই গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

জানা গেছে, প্রায় ১ কোটি ৩৯ লক্ষ ৮৬ হাজার ৬০৩ টাকা ব্যয়ে (১,৩৯,৮৬,৬০৩ টাকা) এই ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এক বড় পদক্ষেপ নেওয়া হলো।

শিলান্যাস অনুষ্ঠান ঘিরে এদিন গৌরবাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিধায়ক ফিতে কেটে ও প্রথা মেনে নারকেল ফাটিয়ে প্রকল্পের শুভ সূচনা করেন। উপস্থিত মানুষজন একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই রাস্তা নির্মিত হলে গৌরবাজার, কল্যানেশ্বরী মণ্ডপ ও বাবুপাড়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বর্ষাকালে কাদামাটির সমস্যায় ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীকে; নতুন ঢালাই রাস্তা সেই দুর্ভোগ অনেকটাই কমাবে বলে মনে করছেন স্থানীয়রা।

উন্নয়নের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে গোটা এলাকায়।

পাণ্ডবেশ্বরে উন্নয়নের আরেক ধাপ গৌরবাজারে ১.৩৯ কোটি টাকার ঢালাই রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরে উন্নয়নের আরেক ধাপ গৌরবাজারে ১.৩৯ কোটি টাকার ঢালাই রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী Reviewed by Social Tribal News Journalist on February 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.