Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পশ্চিম বর্ধমানে শুরু জনগণনা-২০২৭, আনুষ্ঠানিক সূচনা করলেন জেলাশাসক এস. পন্নাবালম


নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: দেশব্যাপী জনগণনা-২০২৭ কর্মসূচির অংশ হিসেবে শনিবার, ১ আগস্ট থেকে পশ্চিম বর্ধমান জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হল জনগণনার প্রক্রিয়া। এদিন আসানসোলে এক সাংবাদিক বৈঠকে জেলার প্রশাসনিক প্রস্তুতি ও জনগণনার বিভিন্ন দিক তুলে ধরেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নাবালম।

জেলাশাসক জানান, এবারের জনগণনা দুটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে প্রতিটি এলাকার হাউস লিস্টিং বা বাড়ির তালিকা প্রস্তুত করা হবে। এরপর দ্বিতীয় ধাপে সেই বাড়িগুলিতে বসবাসকারী পরিবারের সদস্য সংখ্যা, সামাজিক ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, জনগণনার কাজ যাতে নির্ভুল, স্বচ্ছ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হয়, তার জন্য ইতিমধ্যেই মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রশাসনিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং জেলার একাধিক পদস্থ প্রশাসনিক আধিকারিক।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে, জনগণনার সময় সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। কারণ, এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক কর্মসূচির রূপরেখা নির্ধারিত হবে।

 

পশ্চিম বর্ধমানে শুরু জনগণনা-২০২৭, আনুষ্ঠানিক সূচনা করলেন জেলাশাসক এস. পন্নাবালম পশ্চিম বর্ধমানে শুরু জনগণনা-২০২৭, আনুষ্ঠানিক সূচনা করলেন জেলাশাসক এস. পন্নাবালম Reviewed by Social Tribal News Journalist on August 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.