Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জামুড়িয়ায় সচেতনতা র‍্যালি, নিরাপদ সড়কের বার্তা পুলিশের


 জামুড়িয়া, পশ্চিম বর্ধমান -: পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং জামুড়িয়া ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। এরই অংশ হিসেবে জামুড়িয়ায় এই সচেতনতা র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দেওয়া হয়।

জামুড়িয়া থানা মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি জামুড়িয়া পেট্রোল পাম্প পর্যন্ত পরিক্রমা করে। র‍্যালিতে ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনার হার কমানো।

র‍্যালিতে উপস্থিত ছিলেন এসিপি জয়ন্ত বাগ, ট্রাফিক ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত, জামুড়িয়া ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত দাস এবং জামুড়িয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও ট্রাফিক পুলিশ ও পুলিশের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা র‍্যালিতে অংশ নেন।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এমন সচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়াবে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জামুড়িয়ায় সচেতনতা র‍্যালি, নিরাপদ সড়কের বার্তা পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জামুড়িয়ায় সচেতনতা র‍্যালি, নিরাপদ সড়কের বার্তা পুলিশের Reviewed by Social Tribal News Journalist on August 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.