শিল্পাঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে এলাকায় সবুজ পরিবেশ গড়ে ওঠার পাশাপাশি বায়ুর গুণমান উন্নত হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংস্থার আধিকারিকদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সংস্থার বাণিজ্য প্রধান প্রশান্ত কুমার বিসওয়াল, কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পঙ্কজ সিং, অমিত গোপ ও সুনীল সিং-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রোপণ করা গাছগুলির যত্ন নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সংস্থা কর্তৃপক্ষের বক্তব্য, পরিবেশ সংরক্ষণ কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও। সেই লক্ষ্যেই আগামী দিনেও এলাকার পরিবেশ ও স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন সিএসআর কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 19, 2026
Rating:


No comments: