Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিধানসভার অধীনস্থ আইন প্রণয়ন কমিটিতে স্থান পেলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ


 রানীগঞ্জ -: পশ্চিমবঙ্গ বিধানসভার অধীনস্থ আইন প্রণয়ন কমিটি-র সদস্য হিসেবে মনোনীত হলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে তিনি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।

পার্থ ঘোষ জানান, এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব অর্পণের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তাঁদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন বলেও উল্লেখ করেন।

বিধায়কের বক্তব্য, অধীনস্থ আইন প্রণয়ন কমিটির সদস্য হিসেবে তিনি জনস্বার্থ, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রেখে মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর কাজের মূল শক্তি। সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আগামী দিনেও মানুষের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সকলের সহযোগিতা ও শুভেচ্ছাও কামনা করেছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার অধীনস্থ আইন প্রণয়ন কমিটি সরকারের বিভিন্ন বিধি, প্রবিধান ও অধীনস্থ আইন প্রণয়নের বিষয়গুলি পর্যালোচনা করে এবং সেগুলির আইনগত ও প্রক্রিয়াগত দিক খতিয়ে দেখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

বিধানসভার অধীনস্থ আইন প্রণয়ন কমিটিতে স্থান পেলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ বিধানসভার অধীনস্থ আইন প্রণয়ন কমিটিতে স্থান পেলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ Reviewed by Social Tribal News Journalist on August 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.