Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে জাতীয় সড়কে পিস্তল দেখিয়ে বাইক ছিনতাই, আতঙ্ক


রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান: জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক বাইক আরোহীর কাছ থেকে বাইক ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রানীগঞ্জে। শুক্রবার সন্ধ্যায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় উড়ালপুলের উপর দিল্লি-কলকাতা সংযোগকারী ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

অভিযোগকারী সঞ্জীব নায়েক জানান, অন্যান্য দিনের মতোই এদিন আসানসোলে কাজ সেরে বাইকে করে দুর্গাপুরের দিকে ফিরছিলেন তিনি। পাঞ্জাবি মোড় উড়ালপুলে ওঠার পর থেকেই একটি বাইক তাঁর পিছু নেয়। ওই বাইকে তিনজন যুবক ছিল বলে অভিযোগ।

উড়ালপুলের উপর কিছুটা এগোনোর পর পিছনে থাকা বাইকটি তাঁকে ওভারটেক করে পথ আটকায়। তিনি বাইক থামাতেই তিনজনের মধ্যে একজন তাঁর মাথায় পিস্তল তাক করে বলে অভিযোগ। এরপর তাঁর বাইকটি নিয়ে দুর্গাপুরের দিকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যস্ত জাতীয় সড়কের উপর এভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রানীগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। থানার আইসি সুবীর কর্মকার জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিনও রানীগঞ্জের সবজি বাজার এলাকা থেকে এক সাংবাদিকের বাইক চুরির অভিযোগ উঠেছিল। পরপর বাইক সংক্রান্ত ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
 

রানীগঞ্জে জাতীয় সড়কে পিস্তল দেখিয়ে বাইক ছিনতাই, আতঙ্ক রানীগঞ্জে জাতীয় সড়কে পিস্তল দেখিয়ে বাইক ছিনতাই, আতঙ্ক Reviewed by Social Tribal News Journalist on August 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.