Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়া বাজারে অবরোধ


জামুড়িয়া -: পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ৩৫ বছরের যুবক সানি গুপ্তের। মঙ্গলবার জামুড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরসাইকেলে করে জামুড়িয়া বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

সানি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়া বাজারের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
 

পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়া বাজারে অবরোধ পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়া বাজারে অবরোধ Reviewed by Social Tribal News Journalist on August 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.