Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

২৫ বছর পর বক্তারনগর স্বাস্থ্যকেন্দ্রে ফিরছে চিকিৎসা পরিষেবা, নারকেল ফাটিয়ে পুনর্গঠন কাজের সূচনা মন্ত্রী অগ্নিমিত্রা পালের


 রানীগঞ্জ: দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কার্যত বন্ধ হয়ে পড়ে থাকা বক্তারনগর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে এবার ফিরতে চলেছে চিকিৎসা পরিষেবা। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্রটির বেহাল পরিকাঠামো সংস্কারের পাশাপাশি চিকিৎসকদের থাকার ব্যবস্থা, সুরক্ষিত পাঁচিল নির্মাণ এবং বেডের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বক্তারনগর-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নতুন আশার আলো দেখা দিয়েছে।

আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের বক্তারনগর একটি বড় জনবসতিপূর্ণ এলাকা। আশপাশে রয়েছে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা। ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় স্থানীয় বাসিন্দাদের অনেক সময় দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ছুটতে হতো। দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না থাকায় ভোগান্তিরও শেষ ছিল না।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল। কোয়ার্টারগুলির অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। ছিল না সুরক্ষিত পাঁচিল। একটি বিভাগ কোনওরকমে চালু থাকলেও সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা কার্যত অধরাই ছিল।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি জেলা সদস্য জয়দেব খাঁর উদ্যোগ এবং সরকারের সহযোগিতায় ইতিমধ্যেই পাঁচিল নির্মাণ, কোয়ার্টার সংস্কার-সহ একাধিক কাজ শুরু হয়েছে। চিকিৎসকদের থাকার উপযোগী করে তোলার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটিতে বেডের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে ছোটখাটো অস্ত্রোপচার এবং প্রসবের পরিষেবাও চালু ছিল। কিন্তু প্রায় ১৫ বছর ধরে সেই পরিষেবাগুলি বন্ধ রয়েছে। এবার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ওই পরিষেবাগুলিও পুনরায় চালুর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিন নারকেল ফাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির পুনর্গঠন ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দীর্ঘদিন পর স্বাস্থ্যকেন্দ্রটি ফের পূর্ণাঙ্গভাবে চালু হলে বক্তারনগর এবং সংলগ্ন এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় বড় পরিবর্তন আসবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

২৫ বছর পর বক্তারনগর স্বাস্থ্যকেন্দ্রে ফিরছে চিকিৎসা পরিষেবা, নারকেল ফাটিয়ে পুনর্গঠন কাজের সূচনা মন্ত্রী অগ্নিমিত্রা পালের ২৫ বছর পর বক্তারনগর স্বাস্থ্যকেন্দ্রে ফিরছে চিকিৎসা পরিষেবা, নারকেল ফাটিয়ে পুনর্গঠন কাজের সূচনা মন্ত্রী অগ্নিমিত্রা পালের Reviewed by Social Tribal News Journalist on August 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.