Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পশ্চিম বর্ধমানের কলেজে বড় রদবদল, গভর্নিং বডির সভাপতির দায়িত্বে একাধিক বিধায়ক


 পশ্চিম বর্ধমান -: পশ্চিম বর্ধমান জেলার একাধিক কলেজের প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের নির্দেশে জেলার বিভিন্ন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ কলেজের দায়িত্ব পেয়েছেন সংশ্লিষ্ট এলাকার বিধায়কেরা। নতুন সভাপতিরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলিতে আগে নিযুক্ত প্রশাসকদের কার্যকাল শেষ হবে বলে জানানো হয়েছে।

সরকারি তালিকা অনুযায়ী, দেশবন্ধু মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হয়েছেন বিধায়ক অরিজিৎ রায়। দুর্গাপুর উইমেন্স কলেজ ও মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জামুড়িয়ার কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের সভাপতি করা হয়েছে বিধায়ক ড. বিজন মুখোপাধ্যায়কে। পাণ্ডবেশ্বর কলেজের দায়িত্ব পেয়েছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

অন্যদিকে, আসানসোল গার্লস কলেজ এবং বিধানচন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বনওয়ারীলাল ভালোটিয়া (বিবি) কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। খাঁদরা কলেজ, রানীগঞ্জ গার্লস কলেজ ও ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়েছে রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষকে। কুলটি কলেজের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে মন্ত্রী তথা বিধায়ক ড. অজয় কুমার পোদ্দারকে।

গভর্নিং বডি কলেজের প্রশাসন, উন্নয়নমূলক কাজ, শিক্ষাগত পরিকাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে জেলার একাধিক কলেজে একসঙ্গে নতুন সভাপতি নিয়োগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এই দায়িত্ব দেওয়ায় কলেজ প্রশাসনের সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

উচ্চশিক্ষা দফতরের নির্দেশের পর এবার সংশ্লিষ্ট কলেজগুলিতে নতুন সভাপতিদের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। নতুন নেতৃত্বে কলেজগুলির প্রশাসনিক কাজকর্ম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আসবে বলেই প্রত্যাশা শিক্ষা মহলের।

পশ্চিম বর্ধমানের কলেজে বড় রদবদল, গভর্নিং বডির সভাপতির দায়িত্বে একাধিক বিধায়ক পশ্চিম বর্ধমানের কলেজে বড় রদবদল, গভর্নিং বডির সভাপতির দায়িত্বে একাধিক বিধায়ক Reviewed by Social Tribal News Journalist on August 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.