জামুড়িয়া : শিল্পাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজায়নের লক্ষ্যে শনিবার নিঘার হোটেল সিটি রেসিডেন্সিতে ‘কার্বন মিটিগেশন অ্যান্ড সিকোয়েস্ট্রেশন’ বিষয়ের উপর বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পপতি, কারখানা পরিচালন কর্তৃপক্ষ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি এবং পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিধায়ক বলেন, শিল্পের মাধ্যমে কর্মসংস্থান ও সরকারি রাজস্ব বাড়লেও দূষণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। নির্বাচনের আগে জামুড়িয়ার এয়ার কোয়ালিটি ইনডেক্স উন্নত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। শিল্প সংস্থাগুলি পরিবেশবান্ধব পদক্ষেপ নিলে দূষণ অনেকটাই কমানো সম্ভব বলে তিনি আশাবাদী।
জামুড়িয়াকে সবুজ করে তুলতে এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান বিধায়ক। আগামী পাঁচ বছরে অন্তত দুই থেকে তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলকাতার রিসার্চ ডিরেক্টর প্রফেসর ডা. অভিজিৎ মিত্র বলেন, শিল্পের উন্নয়নের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণও জরুরি। শুধু আলোচনা নয়, নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করাই এই সেমিনারের উদ্দেশ্য। ভবিষ্যতে কার্বন শোষণকারী গাছ লাগানো ও সবুজায়নের বিভিন্ন মডেল তৈরির উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি।
Reviewed by Social Tribal News Journalist
on
August 29, 2026
Rating:

No comments: