Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

তপসিতে তৃণমূলের পুরনো কার্যালয়ে বিজেপির নতুন দফতর, উদ্বোধন ঘিরে রাজনৈতিক চাপানউতোর


 জামুড়িয়া, পশ্চিম বর্ধমান -: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক কার্যালয় দখলকে ঘিরে ফের বিতর্ক তৈরি হল জামুড়িয়ার তপসি এলাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ব্যবহৃত একটি পুরনো দলীয় কার্যালয়েই এবার বিজেপির পক্ষ থেকে নতুন করে দলীয় অফিস চালু করা হয়েছে। আর সেই কার্যালয়ের উদ্বোধন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর জামুড়িয়া বিধানসভা এলাকার তপসি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছিলেন তৎকালীন বিধায়ক হরেরাম সিং। পরবর্তীতে ২০২৬ সালের ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ সামনে আসে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলীয় কর্মীদের বিরোধী দলের কার্যালয় দখল না করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে দখল হয়ে যাওয়া কার্যালয় সংশ্লিষ্ট দলগুলির হাতে ফিরিয়েও দেওয়া হয়।

এরই মধ্যে তপসির এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, তৃণমূলের ব্যবহৃত ওই কার্যালয়েই বিজেপির দলীয় দফতর হিসেবে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য নিজে সেই কার্যালয়ের উদ্বোধন করেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে—দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরও কীভাবে বিরোধী দলের ব্যবহৃত কার্যালয়ে নতুন করে বিজেপির অফিস চালু হল? এই ঘটনায় স্থানীয় স্তরের নেতৃত্বের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

যদিও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের বক্তব্য, তপসি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়েরই উদ্বোধন করা হয়েছে। তাঁর দাবি, বর্তমানে দলীয়ভাবে ‘লাভার্থী যোগাযোগ অভিযান’ চলছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সক্রিয় করার লক্ষ্যেও এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কারণে এলাকায় একটি দলীয় কার্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

দেবতনু ভট্টাচার্য আরও বলেন, বাংলায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে পরিস্থিতিরও পরিবর্তন হয়েছে। পরিস্থিতি বদলালে অনেক কিছুতেই পরিবর্তন আসে। সেই পরিবর্তনেরই অংশ হিসেবে তপসিতে বিজেপির কার্যালয় খোলা হয়েছে। ভবিষ্যতে বাংলার উন্নয়নের স্বার্থে আরও অনেক নতুন পরিবর্তন দেখা যাবে বলেও দাবি করেন তিনি।

তবে বিজেপির এই বক্তব্যের পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে—দলীয় কার্যালয়ের প্রয়োজন মেটাতে কি অন্য রাজনৈতিক দলের ব্যবহৃত কার্যালয়কেই নতুন করে নিজেদের দখলে নেওয়া হবে? এই প্রশ্নকে কেন্দ্র করে তপসির রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাপস রায়, পিনাকী রায়, রাহুল বাউরি, দীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।

তপসিতে তৃণমূলের পুরনো কার্যালয়ে বিজেপির নতুন দফতর, উদ্বোধন ঘিরে রাজনৈতিক চাপানউতোর তপসিতে তৃণমূলের পুরনো কার্যালয়ে বিজেপির নতুন দফতর, উদ্বোধন ঘিরে রাজনৈতিক চাপানউতোর Reviewed by Social Tribal News Journalist on August 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.