Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রক্তের সংকট মেটাতে বিজেপির উদ্যোগ, স্বেচ্ছায় রক্ত দিলেন ৫৩ জন


 রানীগঞ্জ -: বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগের আবহে সরকারি ব্লাড ব্যাংককে শক্তিশালী করার বার্তা দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি। রবিবার রানীগঞ্জ ব্লকের এগারা গ্রাম পঞ্চায়েতের পুরাতন এগারার ২৭০ নম্বর বুথের মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি গ্রামীণ মণ্ডল-৪-এর উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে মোট ৫৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ শংসাপত্র। গ্রামের মহিলা, যুবক এবং বিজেপি কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অভিক মণ্ডল, জেলা আহ্বায়ক সন্দীপ গোপ, মণ্ডল সভাপতি পরিমল মাজি, সাধারণ সম্পাদক উজ্জ্বল মাজি, বিজেপি মজদুর মঞ্চের জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রদেব মোদী এবং বুথ সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একজন সুস্থ মানুষের শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ রক্ত দান করলে সাধারণত শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে না। শরীর দ্রুত রক্তের জলীয় অংশ পূরণ করে নেয় এবং পরবর্তী সময়ে নতুন রক্তকণিকা তৈরি হয়। সংগৃহীত রক্তের বিভিন্ন উপাদান পৃথক করে একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহার করা সম্ভব। ফলে একজনের রক্তদান একাধিক মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

শিবির থেকে যুবসমাজের প্রতি নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আয়োজকদের বক্তব্য, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি রক্তের সংকট মোকাবিলায় এই ধরনের উদ্যোগ আরও বেশি করে নেওয়া প্রয়োজন।

রক্তের সংকট মেটাতে বিজেপির উদ্যোগ, স্বেচ্ছায় রক্ত দিলেন ৫৩ জন রক্তের সংকট মেটাতে বিজেপির উদ্যোগ, স্বেচ্ছায় রক্ত দিলেন ৫৩ জন Reviewed by Social Tribal News Journalist on August 23, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.