অন্ডাল -: দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। মঙ্গলবার দুপুরের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় অন্ডাল এলাকায়। নিখোঁজ যুবকের নাম নেপাল রায় (২৭)। তিনি মদনপুর রায়পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর প্রায় দুটো নাগাদ দামোদর নদীতে স্নান করতে নামেন নেপাল। স্নানের সময় আচমকাই নদীর গভীর জলে তলিয়ে যান তিনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তাঁর খোঁজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান মেলেনি।
বুধবার সকাল থেকেই নেপাল রায়ের সন্ধানে নতুন করে শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্টের ৭ নম্বর ব্যাটেলিয়ানের উদ্ধারকারী দল। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের খোঁজে উদ্ধারকারী দলের অভিযান অব্যাহত রয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 26, 2026
Rating:


No comments: