রানীগঞ্জ -: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে রানীগঞ্জে বিক্ষোভে সামিল হল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। সোমবার রানীগঞ্জ নেতাজি মূর্তির পাদদেশে যৌথভাবে প্রতিবাদ সভার আয়োজন করে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
সভায় ছাত্রনেতা সুকান্ত চ্যাটার্জি ও চণ্ডীদাস গোস্বামী, মহিলানেত্রী সর্বাণী লাহা এবং যুবনেতা গৌরব ধল্ল বক্তব্য রাখেন। বক্তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, সরকারি মদতে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা চলছে। ঘটনার পরও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।
প্রতিবাদ সভা থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, গায়ের জোরে শিক্ষাক্ষেত্র দখলের চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে ছাত্রসমাজ, শিক্ষক এবং শিক্ষানুরাগী সাধারণ মানুষকে শিক্ষাঙ্গনে হামলা ও অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রানীগঞ্জে বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ
Reviewed by Social Tribal News Journalist
on
August 24, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
August 24, 2026
Rating:

No comments: