Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে রানীগঞ্জে ট্রাফিক পুলিশের সচেতনতা র‍্যালি, ‘যমরাজ’-এর অভিনব বার্তা


 রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান -: সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শনিবার রানীগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত হল বিশেষ সচেতনতা র‍্যালি। রানীগঞ্জ ট্রাফিক পুলিশ আধিকারিক শশীনাথ শীলের নেতৃত্বে পাঞ্জাবি মোড় এলাকা থেকে শুরু হয় এই র‍্যালি। পরে তা শোভাযাত্রার আকারে পৌঁছয় শিশুবাগান মোড়ে। র‍্যালির মাধ্যমে গাড়িচালক থেকে পথচারী—সকলকেই নিরাপদে পথ চলা এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়।

র‍্যালিতে ট্রাফিক পুলিশকর্মীরা বিশেষভাবে মোটরবাইক চালকদের হেলমেট ব্যবহার এবং চারচাকা গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট পরার বিষয়ে সচেতন করেন। পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি না চালানো, ট্রাফিক সংকেত মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার আবেদন জানানো হয়।

শিশুবাগান মোড়ে সচেতনতা কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিশেষ নৃত্য-নাটিকা। অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় ট্রাফিক আইন অমান্য করার ভয়াবহ পরিণতি। সামান্য অসতর্কতা কীভাবে মুহূর্তের মধ্যে একটি পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে, তা তুলে ধরেন শিল্পীরা। হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্বের পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বার্তাও দেওয়া হয়।

সচেতনতা কর্মসূচিতে ট্রাফিক পুলিশ আধিকারিকরা আবেগঘন বার্তা দিয়ে বলেন, একজন মানুষ যখন গাড়ি নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হন, তখন বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে ফিরে আসার অপেক্ষায় থাকেন। তাই ট্রাফিক আইন মেনে চলা শুধু আইনি দায়িত্ব নয়, নিজের জীবন এবং পরিবারের প্রতিও দায়িত্ব। কয়েক মিনিট আগে গন্তব্যে পৌঁছনোর জন্য অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা ট্রাফিক আইন অমান্য করা কখনওই উচিত নয়।

র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল ট্রাফিক পুলিশের এক কর্মীর ‘যমরাজ’ সেজে সচেতনতার বার্তা দেওয়া। প্রতীকী এই উপস্থাপনার মাধ্যমে বোঝানো হয়, ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গাড়ি চালালে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ‘যমরাজ’-এর এই অভিনব উপস্থিতি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নজর কাড়ে।

রানীগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হেলমেট, সিটবেল্ট ও অন্যান্য নিরাপত্তা বিধি শুধুমাত্র জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের জীবন রক্ষার জন্যই মেনে চলতে হবে। সড়ক নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; গাড়িচালক, পথচারী এবং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত সচেতনতার মাধ্যমেই পথ দুর্ঘটনা কমানো সম্ভব। তাই নিজের পাশাপাশি পরিবারের সদস্য এবং আশপাশের মানুষকেও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে রানীগঞ্জে ট্রাফিক পুলিশের সচেতনতা র‍্যালি, ‘যমরাজ’-এর অভিনব বার্তা সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে রানীগঞ্জে ট্রাফিক পুলিশের সচেতনতা র‍্যালি, ‘যমরাজ’-এর অভিনব বার্তা Reviewed by Social Tribal News Journalist on August 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.