Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কর্মসংস্থানের দাবিতে ২০ সেপ্টেম্বর কলকাতা চলো, রানীগঞ্জে ডিওয়াইএফআই-এর কর্মীসভা থেকে ডাক


 রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান -: কর্মসংস্থান, শিক্ষা ও যুবসমাজের অধিকার নিয়ে আন্দোলনকে আরও জোরদার করার ডাক দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)। রানীগঞ্জে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কর্মীসভা থেকে আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় বেকারদের কর্মসংস্থানের দাবিতে মহা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, দেশে নতুন প্রজন্মের মধ্যে কর্মসংস্থান, শিক্ষা ও অধিকার নিয়ে ক্ষোভ বাড়ছে। সেই আন্দোলনকে দমন না করে সরকারের উচিত যুবসমাজের দাবিগুলির প্রতি গুরুত্ব দেওয়া।

সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে বিক্ষোভ মিছিল চলাকালীন কালি ছোড়ার ঘটনার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। ধ্রুবজ্যোতি সাহার অভিযোগ, আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হলেও তাতে সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নতুন শিল্প ও নিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁর আরও অভিযোগ, রেলের বিভিন্ন শূন্যপদ বিলুপ্ত করা হচ্ছে এবং চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে দেশের সংবিধান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক।

এদিনের কর্মীসভা থেকে সংগঠনের পরবর্তী কর্মসূচিগুলিও তুলে ধরা হয়। ১০ আগস্ট দেশজুড়ে ‘জেল ভরো’ আন্দোলনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজ্যজুড়ে আন্দোলনে নামার কথা জানায় ডিওয়াইএফআই। পাশাপাশি, ২০ সেপ্টেম্বর কলকাতায় সব বেকারের কর্মসংস্থানের দাবিতে বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তাও দেওয়া হয় কর্মীসভা থেকে। জেলার বিভিন্ন ব্লক থেকে আসা ডিওয়াইএফআই কর্মী ও নেতৃত্ব এদিনের সভায় অংশ নেন।

কর্মসংস্থান, শিক্ষা ও অধিকার—এই তিন দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার বার্তাই উঠে আসে রানীগঞ্জের এই জেলা কর্মীসভা থেকে।

কর্মসংস্থানের দাবিতে ২০ সেপ্টেম্বর কলকাতা চলো, রানীগঞ্জে ডিওয়াইএফআই-এর কর্মীসভা থেকে ডাক কর্মসংস্থানের দাবিতে ২০ সেপ্টেম্বর কলকাতা চলো, রানীগঞ্জে ডিওয়াইএফআই-এর কর্মীসভা থেকে ডাক Reviewed by Social Tribal News Journalist on August 08, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.