Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, আসানসোলে ঐক্যের মহোৎসব



 আসানসোল -: ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখিবন্ধন উৎসব এবার যেন হয়ে উঠল সামাজিক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা। শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত বর্ণাঢ্য রাখিবন্ধন অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধি—সকলেই একে অপরের হাতে রাখি পরিয়ে দিলেন। ধর্ম, জাতি ও সম্প্রদায়ের বিভেদ ভুলে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তাই উঠে এল অনুষ্ঠানের মঞ্চ থেকে।

পশ্চিম বর্ধমান জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে এবং আসানসোল পুরনিগম ও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত হয় এই রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া।

উৎসবকে ঘিরে রবীন্দ্র ভবন চত্বর সেজে উঠেছিল বর্ণময় সাজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নাবলম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা।

অনুষ্ঠানে একে অপরের হাতে রাখি পরিয়ে উপস্থিত বিশিষ্টরা তুলে ধরেন সম্প্রীতির বার্তা। তাঁদের কথায়, রাখির সুতো শুধুমাত্র কবজির বন্ধন নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতীক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়েই সমাজকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, আসানসোল বরাবরই বিভিন্ন ধর্ম, ভাষা, জাতি ও সম্প্রদায়ের মানুষের মিলনস্থল। তাই এই সম্প্রীতির পরিবেশ অটুট রাখার দায়িত্ব সকলের। পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলা এবং ঐক্যবদ্ধ ভারত গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তায় মুখর হয়ে ওঠে গোটা সভাগৃহ। রাখির সুতোয় যেন আরও একবার দৃঢ় হল আসানসোলের সামাজিক সম্প্রীতির বন্ধন।

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, আসানসোলে ঐক্যের মহোৎসব রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, আসানসোলে ঐক্যের মহোৎসব Reviewed by Social Tribal News Journalist on August 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.