এর পাশাপাশি মণ্ডল-১-এর বর্তমান কমিটিও বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা নেতৃত্বের অধীনে একটি কোর কমিটি এই মণ্ডলের সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করবে।
এই কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে দেবজিৎ খানকে। সহ-আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ড. রাজা ভৌমিক ও শতাব্দী চ্যাটার্জী। সদস্য হিসেবে রয়েছেন দিনে সোনি, শংকর সাউ, মনু ভার্মা, দেবাশীষ কেওড়া এবং শোভা দেবী যাদব।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পর দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতেই এই সাংগঠনিক রদবদল করা হয়েছে। যদিও দলীয়ভাবে বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের সঙ্গে সংঘর্ষের ঘটনার সরাসরি যোগের কথা উল্লেখ করা হয়নি। নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত কোর কমিটির হাতেই থাকবে মণ্ডল-১-এর দায়িত্ব। এখন দেখার, নতুন এই সাংগঠনিক ব্যবস্থায় রাণীগঞ্জে দলের অভ্যন্তরীণ সমন্বয় কতটা মজবুত হয় এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে জেলা নেতৃত্ব কতটা সফল হয়।
রাণীগঞ্জে বিজেপির বড় সাংগঠনিক রদবদল, বিলুপ্ত মণ্ডল কমিটি
Reviewed by Social Tribal News Journalist
on
August 18, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
August 18, 2026
Rating:

No comments: