আসানসোল: বিজেপির আসানসোল সাংগঠনিক জেলায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেলেন জেলা সহ-সভাপতি তথা ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা। তাঁকে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় ‘সুবিধাভোগী সংযোগ অভিযান’-এর আহ্বায়ক করা হয়েছে। এই নিয়োগের খবর সামনে আসতেই দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আশা শর্মার সক্রিয় জনসংযোগ ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা বিবেচনা করেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীনও তিনি স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করেছেন। বর্তমানে জেলা সহ-সভাপতি হিসেবেও দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
নতুন দায়িত্বের মূল লক্ষ্য হল কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। পাশাপাশি, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং প্রকল্পের সুবিধা পাওয়া মানুষের অভিজ্ঞতা জানার উপরও গুরুত্ব দেওয়া হবে। বুথস্তর পর্যন্ত এই যোগাযোগ কর্মসূচিকে আরও শক্তিশালী করে বেশি সংখ্যক সুবিধাভোগীর কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বিজেপির।
দলীয় কর্মীদের একাংশের দাবি, আশা শর্মার দীর্ঘদিনের জনসংযোগ ও সাংগঠনিক অভিজ্ঞতা এই কর্মসূচিকে আরও গতি দেবে। তাঁর নেতৃত্বে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় সুবিধাভোগীদের সঙ্গে দলের সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে বলেই আশা করছেন তাঁরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আশা শর্মাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। বিজেপির আসানসোল সাংগঠনিক মহলে তাঁর এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
August 22, 2026
Rating:

No comments: