Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

শ্রাবণের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় চান্দা ফাউন্ডেশনের শিবির


 রানীগঞ্জ -: শ্রাবণ মাসের শেষ সোমবারকে ঘিরে শিবভক্ত ও কাঁওয়াড়িয়াদের সেবায় বিশেষ উদ্যোগ নিল চান্দা ফাউন্ডেশন। রানীগঞ্জের এনএসবি রোডে মারোয়াড়ি সনাতন বিদ্যালয়ের সামনে সংস্থার উদ্যোগে আয়োজিত হয় সেবা শিবির। দিনভর এই শিবিরে বহু পুণ্যার্থী ও কাঁওয়াড়িয়া উপস্থিত হয়ে পানীয় জল, ঠান্ডা শরবত, বেলপাতা ও খাদ্যসামগ্রী গ্রহণ করেন।

শিবিরকে ঘিরে এদিন গোটা এলাকা ভক্তির আবহে মুখর হয়ে ওঠে। পুণ্যার্থীদের জন্য আয়োজন করা হয় ভজন-কীর্তনের। ভজনশিল্পী দুর্গা নাগ, অঞ্জলি কর্মকার ও বিপিন সুরিলার পরিবেশনায় আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। ভজনের সুরের সঙ্গে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা।

অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্য অনুরাধা মালিয়া শরাফ, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিক কুমার মণ্ডল, রানীগঞ্জ এর বিজেপি কনভেনর দেবজিৎ খাঁ, ভারত বিকাশ পরিষদের সভাপতি প্রদীপ বাজোরিয়া, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান রোহিত খেতান, বাণী খেতান, অরুণময় কুণ্ডু, হাইকোর্টের আইনজীবী স্বপ্নিল মুখোপাধ্যায়, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক নাজমুল হুদা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রানীগঞ্জ শ্রী শ্যাম বাল মণ্ডল ও রানীগঞ্জ মর্নিং ওয়াকার্সের সদস্যরাও।

চান্দা ফাউন্ডেশনের কর্ণধার অনুপ জোশি-সহ সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা শিবির পরিচালনায় সক্রিয় ভূমিকা নেন। উদ্যোক্তাদের বক্তব্য, ধর্মীয় উৎসবের পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করাই তাঁদের সামাজিক দায়বদ্ধতার অন্যতম লক্ষ্য। শ্রাবণের শেষ সোমবারের এই উদ্যোগে ধর্মীয় আবেগের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার বার্তাও উঠে আসে।

শ্রাবণের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় চান্দা ফাউন্ডেশনের শিবির শ্রাবণের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় চান্দা ফাউন্ডেশনের শিবির Reviewed by Social Tribal News Journalist on August 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.