Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দামের কারসাজি রুখতে আসানসোলে জেলাশাসকের অভিযান, বাজারে নজরদারিতে চার টাস্ক ফোর্স



 আসানসোল -: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাড়তে থাকা দাম নিয়ন্ত্রণে এবার বাজারে সরাসরি নজরদারি শুরু করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার জেলাশাসক এস পোন্নমবালমের নেতৃত্বে আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে আচমকা পরিদর্শন অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, পুলিশ ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস-সহ কৃষি বিপণন ও ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা।

অভিযান চলাকালীন বিভিন্ন দোকানে গিয়ে চাল, চিনি, পেঁয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখা হয়। একইসঙ্গে পাইকারি ও খুচরো দামের পার্থক্য, পণ্যের মজুত এবং ওজন ও পরিমাপ সঠিকভাবে হচ্ছে কি না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা। বৈধ কারণ ছাড়া পণ্যের দাম বাড়ানো কিংবা মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজারদর নিয়ন্ত্রণে জেলাজুড়ে মোট চারটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এর মধ্যে দু’টি টাস্ক ফোর্স পুরনিগম এলাকায় এবং বাকি দু’টি মহকুমাশাসকদের তত্ত্বাবধানে কাজ করবে। জেলার বিভিন্ন বাজারে নিয়মিত নজরদারি চালিয়ে মুনাফাখোরি, মজুতদারি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে এই টাস্ক ফোর্সগুলির মূল লক্ষ্য। সাধারণ মানুষের স্বার্থে বাজারদর স্বাভাবিক রাখতেই প্রশাসনের এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে।

দামের কারসাজি রুখতে আসানসোলে জেলাশাসকের অভিযান, বাজারে নজরদারিতে চার টাস্ক ফোর্স দামের কারসাজি রুখতে আসানসোলে জেলাশাসকের অভিযান, বাজারে নজরদারিতে চার টাস্ক ফোর্স Reviewed by Social Tribal News Journalist on August 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.