Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বরাকরে দেশাত্মবোধের আবহ, অজয় পোদ্দারের নেতৃত্বে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা


 আসানসোল -: স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বরাকরে দেখা গেল দেশাত্মবোধের আবেগঘন ছবি। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা কুলটি বিধায়ক ড. অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বরাকর স্টেশন থেকে শুরু হয়ে এই যাত্রা পৌঁছয় হনুমান চড়িয়া পর্যন্ত। হাতে জাতীয় পতাকা নিয়ে যাত্রায় সামিল হন বহু স্কুল পড়ুয়া, যুবক-যুবতী ও স্থানীয় বাসিন্দা। তাঁদের দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা বরাকর। রাস্তার বিভিন্ন প্রান্তে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও অভ্যর্থনায় আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই কর্মসূচি।

‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই যাত্রার মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। যাত্রাপথ জুড়ে জাতীয় পতাকার উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার বলেন, তিরঙ্গা দেশের ঐক্য, অখণ্ডতা ও গৌরবের প্রতীক। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে যুব সমাজ ও পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয় দায়িত্ববোধ গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কথা মাথায় রেখে যাত্রাপথে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণভাবেই শেষ হয় তিরঙ্গা যাত্রা। শেষে দেশের ঐক্য, অখণ্ডতা, উন্নয়ন ও সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখার সংকল্প গ্রহণ করা হয়।

বরাকরে দেশাত্মবোধের আবহ, অজয় পোদ্দারের নেতৃত্বে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা বরাকরে দেশাত্মবোধের আবহ, অজয় পোদ্দারের নেতৃত্বে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা Reviewed by Social Tribal News Journalist on August 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.