Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

খাটুশ্যাম মন্দিরে পরিবহনমন্ত্রী অর্জুন সিং, পুজোর আগেই রাস্তা সংস্কার ও ৬৫০ বাস নামানোর আশ্বাস


রানীগঞ্জ: রবিবার রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরে দর্শন করতে এলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। কড়া নিরাপত্তার মধ্যে মন্দিরে পৌঁছে খাটুশ্যামবাবার দর্শন ও পুজো করেন তিনি। এরপর মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন পরিবহনমন্ত্রী।

এদিন রানীগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান, রাজ্যের যে সমস্ত রাস্তার অবস্থা খারাপ রয়েছে, পুজোর আগেই সেগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। দুর্গাপুজোর সময় দর্শনার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য রাজ্য সড়কে প্রায় ৬৫০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জাতীয় সড়কে কোনওভাবেই টোটো চলাচল করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন পরিবহনমন্ত্রী।

এদিন খাটুশ্যাম মন্দির কমিটির প্রতিনিধিরা পরিবহনমন্ত্রীর কাছে পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জে প্রবেশের পথে ১৪ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় খাটুশ্যাম মন্দিরের একটি প্রবেশদ্বার নির্মাণের আবেদন জানান। মন্দির কমিটির এই আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবহনমন্ত্রী জানান, প্রথমে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। এরপর বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দেন।

পরিবহনমন্ত্রীর মন্দির দর্শন ও মন্দির কমিটির সঙ্গে সাক্ষাৎ ঘিরে এদিন মন্দির চত্বরে ছিল উৎসাহের পরিবেশ। উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভা এলাকার বিজেপির কার্যকর্তারাও। মন্দিরের উন্নয়ন, দর্শনার্থীদের সুবিধা এবং পুজোর সময় পরিবহণ ব্যবস্থা নিয়ে এদিনের কর্মসূচিকে ঘিরে বিশেষ আগ্রহ দেখা যায়।
 

খাটুশ্যাম মন্দিরে পরিবহনমন্ত্রী অর্জুন সিং, পুজোর আগেই রাস্তা সংস্কার ও ৬৫০ বাস নামানোর আশ্বাস খাটুশ্যাম মন্দিরে পরিবহনমন্ত্রী অর্জুন সিং, পুজোর আগেই রাস্তা সংস্কার ও ৬৫০ বাস নামানোর আশ্বাস Reviewed by Social Tribal News Journalist on August 31, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.